Electronics & Tutorials

বিগিনার সোল্ডারিং গাইড: নিখুঁত জয়েন্ট ও ভেরোবোর্ডে সার্কিট ট্রেস তৈরির টেকনিক

Shouvik Ahmed
Shouvik Ahmed EEE Undergraduate & Hardware Geek
Published on September 27, 2026
How to Solder for Beginners: A Hands-On Guide to Perfect Joints and Veroboard Traces

প্রেজেন্টেশনের আগের রাতে একটা কাস্টম PCB রেডি করতে গিয়ে বা মোটরের তার জোড়া দিতে গিয়ে সোল্ডারিং আয়রন হাতে নিয়ে একটু ইতস্তত করার অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে। ভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন প্রথমবার একটা বোর্ডে হেডার পিন সোল্ডার করার চেষ্টা করছিলাম, তখনকার কথা আমার স্পষ্ট মনে আছে। পিনের প্লাস্টিক গলে একাকার, কপার প্যাডের ওপর এতো বাজে ভাবে সল্ডার বসেছিলো, আর সাথে পাশাপাশি দুটো পিন শর্ট খেয়েছিল। দেখতে তো বাজে হয়েছিলই, আর স্বাভাবিকভাবেই বোর্ডটাও চালু হয়নি। ফেলেই দেয়া লাগছিলো অনেককিছু। 

নতুন অবস্থায় সোল্ডারিং একটু ভয় পাওয়ার মতোই বিষয়, তবে বিশ্বাস করেন, এটা কোনো রকেট সাইন্স না। সহজ ভাষায়, একটা গরম টুল দিয়ে দুটো কন্ট্যাক্টের মাঝে সামান্য মেটাল গলিয়ে একটা শক্ত ইলেকট্রিক্যাল কানেকশন তৈরি করা, ব্যস, এটুকুই! হাত একবার সেট হয়ে গেলে আর KathalTech থেকে ভালো কিছু গিয়ার নিয়ে নিলে দেখবেন কাজটা একদম পানির মতো সহজ হয়ে গেছে।

আমি যখন শুরু করেছিলাম, তখন এই কথাগুলো কেউ আমাকে গুছিয়ে বললে অনেক সুবিধা হতো।

আপনার ওয়ার্কবেঞ্চ রেডি করা

একটা ক্লিন কানেকশন বানানোর জন্য আপনার বিশাল কোনো ইন্ডাস্ট্রিয়াল ল্যাব লাগবে না। তবে সরাসরি ওয়ালে প্লাগ দেওয়ার মতো সস্তা, নন-অ্যাডজাস্টেবল আয়রন ব্যবহার করলে আপনার ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে। ওই আয়রনগুলো অনর্থক অতিরিক্ত গরম হয়, সাথে সাথেই অক্সিডাইজড হয়ে যায় (সহজ কথায়, টিপ কালচে-মরিচা পড়ে যায়), আর আপনি কিছু বুঝে ওঠার আগেই PCB ট্রেসগুলোকে তুলে নষ্ট করে ফেলে। একদম পুরা কষ্টই বিফলে!

এর চেয়ে একটা ভালো টেম্পারেচার-কন্ট্রোল্ড সোল্ডারিং আয়রন নিয়ে নেন, যাতে দরকারমতো এক্স্যাক্ট হিট সেট করা যায়। সাধারণত লিডেড বা লিড-ফ্রি সোল্ডারিং ওয়ারের ধরন বুঝে ৩৩০°C থেকে ৩৬০°C এর মধ্যে কাজ ভালো হয়।

আয়রনের পাশাপাশি একটা ০.৮ মিমি রসিন-কোর সোল্ডার লিডের রোল সাথে রাখেন। লিডের ভেতরের রসিন ফ্লাক্সটা আগে গলে কপার প্যাড পরিষ্কার করে দেয়, যাতে মেটালটা সুন্দরভাবে আটকে যায়। আয়রনের টিপ ঝকঝকে রাখার জন্য ব্রাস ওয়্যার ও ওয়েট স্পঞ্জ, কম্পোনেন্টের লেগ কাটার জন্য ওয়্যার কাটার, আর একটু ফ্লাক্স সাথে রাখবেন। বাড়তি ফ্লাক্স কাছে রাখতে কখনোই ভুলবেন না! লিড যদি গলতে না চায় বা খাড়া হয়ে স্পাইক তৈরি করে, সামান্য ফ্লাক্স লাগিয়ে দিলেই দেখবেন প্রবলেম সলভ!

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোল্ডারিং আয়রনের টিপ। আমরা অনেকেই একটা ভালো টিপের পেছনে খরচ করতে চাই না। অথচ টিপই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে, আয়রন থেকে যে তাপ আসে, সেটা কিন্তু টিপ থেকেই PCB-র উপরে ট্রান্সফার হয়। একটা ভালো টিপ আপনার অনেক সময় আর কষ্ট বাঁচিয়ে দেবে।

শুরু করার জন্য আপনার যা যা লাগবে:


সঠিক উপায়ে জোড়া (Joint) দেওয়ার নিয়ম

বিগিনাররা সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো, লিড সরাসরি আয়রনের টিপে গলে টপকে বোর্ডের ওপর ফেলার চেষ্টা করে, ঠিক হট গ্লু মারার মতো। এতে অলমোস্ট অলওয়েজ একটা "কোল্ড জয়েন্ট" তৈরি হয়, যা সামান্য চাপ পেলেই খুলে আসে।


ট্রিকটা খুব সিম্পল: হিট দেবেন কম্পোনেন্ট আর প্যাডে, লিডে না!

  1. টিপ রেডি করুন (Tinning): আয়রন ঠিকঠাক গরম হলে টিপের মাথায় এক ফোঁটা ফ্রেশ লিড টাচ করান। এই স্টেপটা একটা লিকুইড ব্রিজ তৈরি করে, যা বোর্ডে টাচ করার সাথে সাথেই দ্রুত হিট ট্রান্সফার হতে সাহায্য করে।

  2. জয়েন্ট গরম করুন: আয়রন টিপের ফ্ল্যাট সাইডটা কপার প্যাড আর কম্পোনেন্ট পিন, দুটোর সাথেই শক্ত করে একসাথে চেপে ধরুন। দুই সেকেন্ডের মতো ধরে রাখুন যেন দুটো পার্টই সমান গরম হয়।

  3. লিড দিন: আয়রন যে পাশে ধরা আছে, তার ঠিক উল্টো দিক থেকে পিন আর প্যাডের মাঝখানের ফাঁকা জায়গায় সরাসরি সোল্ডার লিড ঠেলে দিন। মেটাল যদি ঠিকমতো গরম হয়, লিড কোনো ঝামেলা ছাড়াই গলে নিজে থেকেই চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যাবে।

  4. ঠান্ডা হতে দিন: আগে সোল্ডার লিড সরিয়ে নিন, তারপর আয়রন তুলুন। কয়েক সেকেন্ড জয়েন্টটাকে একা ছেড়ে দিন। তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফুঁ দেওয়ার ভুল কখনোই করবেন না, কারণ মেটাল সেট হওয়ার সময় পিন নড়লে ভেতরে মাইক্রো-ফ্র্যাকচার বা ফাটল তৈরি হয়।



একটা ভালো জয়েন্ট কাছ থেকে দেখলে মনে হবে পিনটাকে ঘিরে ধরে আছে একটা চকচকে ছোট ভলকানো বা মসৃণ কোণ। যদি এটা দেখতে কোনো ধূসর বল বা বিশ্রী মেটাল ব্লবের মতো লাগে, তাহলে সামান্য ফ্লাক্স লাগিয়ে গরম আয়রনটা আবার ১ সেকেন্ডের জন্য টাচ করুন, সুন্দরভাবে রিফ্লো হয়ে সেট হয়ে যাবে।

ভেরোবোর্ডে কাজ করা: নিখুঁত ট্রেস তৈরি করার কৌশল

কাস্টম PCB থেকে যখন আপনি ভেরোবোর্ড (Veroboard) বা পারফবোর্ডে প্রোটোটাইপিং শুরু করবেন, তখন পাশাপাশি থাকা দুটো প্যাড জোড়া দিয়ে ট্রেস বানানো একটা নিত্যদিনের চ্যালেঞ্জ। আপনি যদি শুধু লিড ঢেলে দুটো প্যাড ব্রিজ করতে যান, তবে দেখবেন সারফেস টেনশনের কারণে লিড বারবার পিনের দিকেই গুটিয়ে আসছে, যা চরম ফাস্ট্রেটিং!

আপনি কতটুকু লিড খরচ করতে চান আর বোর্ড কতটা ক্লিন দেখতে চান, তার ওপর ভিত্তি করে এটা করার প্রধান উপায় দুটো:


মেথড ১: স্ট্রিপড ওয়্যার বাস (দ্রুত ও লিড বাঁচানোর উপায়)

বোর্ডে যদি লম্বা পাওয়ার রেল বা গ্রাউন্ড বাস টানতে হয়, তবে পুরো গ্যাপ ভরাট করতে হাফ রোল লিড অপচয় করবেন না।


একটা সলিড-কোর কপার ওয়্যারের ইনসুলেশন ছুলে নিন (অথবা কম্পোনেন্টের কেটে ফেলা বাড়তি লেগ ব্যবহার করতে পারেন) এবং যে লাইন ধরে ট্রেস বানাতে চান, সেখানে ওয়্যারটা সোজা বসিয়ে দিন। ওয়্যারের দুই মাথায় সামান্য লিড দিয়ে আটকে নিলে ওটা ফিক্স হয়ে যাবে। এবার জাস্ট আয়রন আর অল্প লিড নিয়ে ওয়্যারের ওপর চালিয়ে দিন। কপার ওয়্যারটা একটা হাড় বা স্পাইনের মতো কাজ করবে, ফলে কম লিডেই মসৃণ ট্রেস তৈরি হয়ে যাবে।


মেথড ২: শুধু লিড দিয়ে ট্রেস (দ্য ড্র্যাগ টেকনিক)

বাড়তি তার ছাড়া শুধু লিড দিয়ে ছোট ও নিট ট্রেস বানাতে চাইলে টাইমিং আর টিপ বসানোর ওপর নজর দিতে হবে। শুরুতে একটু খটকা লাগলেও হাত একবার সেট হয়ে গেলে কাজটা জাস্ট ম্যাজিকের মতো মনে হবে।

আসল ট্রিক হলো: আয়রনের টিপ থাকবে সোল্ডার লিডের সামনে, আর দুটোকে একসাথে আস্তে আস্তে টেনে নিতে হবে।

  1. প্রথমে আয়রন টিপটা শুরুর কপার প্যাডে রাখুন, যাতে মেটালের পথটা আগে গরম হয়ে যায়।

  2. গলে যাওয়া লিড আর আয়রনের টিপ, দুটোকেই একসাথে প্যাডের ওপর দিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করে সামনের দিকে টানুন।

  3. চলমান টিপের ঠিক পেছনেই সোল্ডার লিডটা পুশ করতে থাকুন।


যেহেতু আয়রন টিপ সামনে থাকছে, তাই গলিত লিড পৌঁছানোর ঠিক মিলিলাইক সেকেন্ড আগেই কপার সারফেসটা গরম হয়ে যাচ্ছে। ফলে গলে যাওয়া মেটালটা পেছনের গরম প্যাডে সাথে সাথেই লেগে যায় এবং দ্রুত জমে গিয়ে একটা শক্ত, আনব্রোকেন ব্রিজ তৈরি করে।

ড্র্যাগ করার স্পিড কন্ট্রোল করতে একটু ধৈর্যের দরকার। বেশি দ্রুত টানলে ব্রিজ ভেঙে যাবে, আবার বেশি স্লো হলে বিশ্রী মেটালের দলা পেকে যাবে। তবে একবার রিদম পেয়ে গেলে পারফবোর্ডের যেকোনো লেআউটে নিখুঁত সার্কিট পথ এঁকে ফেলতে পারবেন।


আমার অভিজ্ঞতা থেকে শেখা কিছু প্র্যাকটিক্যাল টিপস

প্রতি কয়েকটা জয়েন্ট পরপর ব্রাস স্পঞ্জে আয়রনের টিপ মুছে পরিষ্কার করুন। কালচে হয়ে যাওয়া টিপ হিট আটকে রাখে, যার ফলে আপনাকে বাধ্য হয়ে PCB-তে বেশিক্ষণ আয়রন ধরে রাখতে হয়, আর এতে প্যাড পুড়ে উঠে যাওয়ার রিস্ক বাড়ে।

এছাড়া, সোল্ডারিং শেষ করার পরপরই ওয়্যার কাটার দিয়ে থ্রু-হোল কম্পোনেন্টের বাড়তি লেগ কেটে ফেলার অভ্যাস করুন। সোল্ডার কোণের ঠিক ওপর দিয়ে লেগগুলো ছেঁটে ফেললে বোর্ড যেমন পরিষ্কার দেখায়, তেমনি আশপাশের মেটাল কেসিং বা সার্কিটের সাথে শর্ট সার্কিট হওয়ার ভয়ও থাকে না।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন MLX সিরিজের কনট্যাক্টলেস থার্মোমিটার বা থার্মাল ক্যামেরার মতো দামী সেন্সর নিয়ে কাজ করবেন, তখন পরপর পিন গরম করতে যাবেন না। একটু ধৈর্য ধরুন, একবারে একটা পিন করুন এবং পুরো মডিউল যেন অতিরিক্ত গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন; অতিরিক্ত হিটে ভেতরের সূক্ষ্ম সার্কিট পুড়ে যেতে পারে। আমি নিজে একবার দশ হাজার টাকার একটা Teensy বোর্ড পুড়িয়েছিলাম, এর কষ্ট যে কি জিনিস, সেটা আমি হাড়ে হাড়ে বুঝি!

আসন্ন কোর্স প্রজেক্ট বা হার্ডওয়্যার বিল্ডের জন্য আপনার ওয়ার্কবেঞ্চ রেডি করতে চাইলে KathalTech-এ ঘুরে আসতে পারেন। ওদের টেম্পারেচার-কন্ট্রোল্ড আয়রন, ফ্লাক্স আর বিগিনার কিটগুলো আপনার কাজকে প্রথম দিন থেকেই অনেক সহজ করে দেবে।

Products Mentioned in Article

7 Hardware Items
Shouvik Ahmed

Written by Shouvik Ahmed

EEE Undergraduate & Hardware Geek

View Profile & Articles

Shouvik Ahmed is an Electrical and Electronic Engineering (EEE) undergraduate and passionate hardware geek who loves turning ideas into real-world electronic systems. He enjoys working with microcontrollers, embedded systems, robotics, and circuit design, while constantly experimenting with new technologies and hands-on projects. Curious by nature, Shouvik is always eager to understand how things work, build something from scratch, and explore the endless possibilities of hardware and electronics.

Community Discussion (0)

Moderated & Spam Protected

Join the Community Discussion

Log in to your KathalTech account to ask technical questions, discuss pinouts, and reply to fellow makers and robotics students.

No discussion comments yet. Be the first to join the conversation!
Customer Reviews & Testimonials

What Engineers & Builders Say

Trusted by makers, robotics researchers, and DIY electronics enthusiasts across Bangladesh.

"The ESP32 DIY Ambilight Kit arrived within 24 hours in perfect packaging. Everything worked out of the box with flawless code support!"

Tanvir Ahmed

Tanvir Ahmed

Robotics Engineer

"KathalTech is my go-to store for sensors, NodeMCU boards, and microcontrollers in Bangladesh. Highly reliable service and genuine components."

Nusrat Jahan

Nusrat Jahan

IoT Researcher

"Super fast delivery and great support. The pickup point option made it very convenient to collect my project parts after classes."

Sabbir Hossain

Sabbir Hossain

University Student & Hobbyist

Authorized Brands & Hardware Ecosystem Partners
DIY Electronics & Hardware Hub

Sign in with Google +100 PTS

Get 100 Welcome Points & track your orders seamlessly.

Continue with Google