Electronics & Tutorials

২০২৬ সালে এসে Arduino Uno থেকে ESP32 এর দাম কম এবং কাজ করে অনেক বেশি!

Nusrat Tazkia Medha
Nusrat Tazkia Medha CSE Undergrad & Tech Enthusiast
Published on November 16, 2026
Arduino is the worst way to start with microcontrollers in 2026, and an ESP32 costs less and does more

আপনি যদি কখনো রাত দুটোয় কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে ভেবে থাকেন যে একটা ছোট এলইডি লাইট কেন জ্বলে উঠছে না, তাহলে ওয়েলকাম টু দ্য ক্লাব! আপনি একা নন।

আমি যখন প্রথম একটা সিম্পল টেম্পারেচার সেন্সর প্রজেক্ট বানাতে গেলাম, ভেবেছিলাম দশ মিনিটেই কেল্লাফতে। কিন্তু এসেই ধাক্কা খেলাম আরডূইনো আইডিই (Arduino IDE)-র দুনিয়ায়। ভুল বুঝবেন না, আরডূইনো অবশ্যই দুর্দান্ত একটা জিনিস এবং মাইক্রোকন্ট্রোলার জগতের একটা লেজেন্ড। কিন্তু আপনি যদি একদম বিগেনার হন, আর সি++ (C++) কোডের ক্রিপ্টিক সিনট্যাক্স বা একটা মাত্র মিসিং সেমিকোলনের কারণে কোড এরর দিতে থাকে, তখন মেজাজ খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। 
আমার প্রথম সেন্সর প্রজেক্টটা দাঁড় করাতে কয়েক ডজন লাইন কোড লেখা লেগেছিল,
আর বারবার ট্রায়াল-এন্ড-এরর করে ফাইনালি যখন সেটা কাজ করল, ততক্ষণে মাথার চুল ছিঁড়ে ফেলার দশা!

আপনি যদি সবেমাত্র ডিআইওয়াই (DIY) ইলেকট্রনিক্স বা রোবোটিক্স নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে থাকেন, তবে শুধু একটা থার্মোমিটার রিড করার জন্য আপনার প্রথম সপ্তাহটা অ্যাডভান্সড প্রোগ্রামিং শেখার পেছনে নষ্ট হওয়া উচিত নয়। চলুন আজ কথা বলি কেন আজকাল এত মেকার ও হবিস্টরা তাদের পথ বদলাচ্ছে, আর এমন একটা বিগেনার-ফ্রেন্ডলি সেটআপ নিয়ে যা আমার পুরো কাজের স্টাইলটাই বদলে দিয়েছে।

ট্র্যাডিশনাল মাইক্রোকন্ট্রোলার কোডিংয়ের মাথাব্যাথা

শুরু করার সময় সাধারণত সবাই একটা কথাই বলে: "আরে একটা আরডূইনো বোর্ড কিনে নাও, একদম পানিভাত!"

কার্যত কথাটা সত্যিও বটে। কিন্তু পিন ইনিশিয়ালাইজ করা, সিরিয়াল কমিউনিকেশন ম্যানেজ করা আর সেন্সর লাইব্রেরিগুলোর জট সামাল দিতে গিয়ে কাঁচা হাতে সি++ কোড লিখতে গেলে শেখার গ্রাফটা হঠাৎ করেই বড্ড খাড়া হয়ে ওঠে। একটু এদিক-সেদিক হলেই কম্পাইলার এমন সব এরর মেসেজ দেয়, দেখলে মনে হবে প্রাচীন কোনো লিপি পড়ছেন!

যেসব হবিস্ট বা শৌখিন মেকার কোনো কম্পিউটার সায়েন্সের ডিগ্রি ছাড়াই জাস্ট তাদের স্মার্ট-হোম গ্যাজেটটা ঠিকমতো কাজ করতে দেখতে চান, তাদের জন্য তো একটু স্মুথ এন্ট্রি পয়েন্ট থাকা দরকার, তাই না? ভাগ্যিস, এর একটা দারুণ বিকল্প আমাদের হাতে আছে।

চলে এলো ESPHome: YAML কোড, যা একদম ম্যাজিকের মতো কাজ করে

ক্লাসিক আরডূইনো ফ্যামিলি তো বটেই, তবে ESP32 মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি আসার পর পুরো গেমটাই বদলে গেছে। ESP32 বোর্ডে যেমন দুর্দান্ত বিল্ট-ইন ওয়াই-ফাই এবং ব্লুটুথ সুবিধা রয়েছে, তেমনি আপনি চাইলে ESPHome ব্যবহার করে জটিল সি++ সিনট্যাক্স পুরোপুরি এড়িয়ে চলতে পারবেন।

বিক্ষিপ্ত বা জটিল কোড লেখার বদলে ESPHome ব্যবহার করে একদম সিম্পল YAML কনফিগারেশন ফাইল। YAML দেখতে অনেকটা ছিমছাম, সহজে পড়া যায় এমন একটা আউটলাইনের মতো। একনজরে দেখে নিন এটা দেখতে কেমন হয়:

# ESPHome সেন্সর ব্লক দেখতে ঠিক কতটা সহজ তার একটা ছোট্ট ঝলক
sensor:
  - platform: dht
    pin: GPIO22
    temperature:
      name: "Living Room Temperature"
    humidity:
      name: "Living Room Humidity"
    model: DHT22
আর সবচেয়ে মজার ব্যাপার হলো কী জানেন? বাজারে যত জনপ্রিয় সেন্সর পাওয়া যায়, তার প্রায় সবকিছুর জন্যই ESPHome-এর অফিশিয়াল ওয়েবসাইটে দারুণ ডকুমেন্টস বা গাইড দেওয়া আছে। সেন্সরগুলোর পিনগুলো ঠিকঠাকমতো ESP32-এর সাথে কানেক্ট করলেই কেল্লাফতে! ডকুমেন্টেশন থেকে কোডের ছোট্ট একটা টুকরো কপি করে সরাসরি আপনার কনফিগারেশনে পেস্ট করে দিন, ব্যস! প্রথমবার দিয়েই কাজ করা শুরু করবে। কোনো কম্পাইলারের ঝামেলা নেই, সেমিকোলন খোঁজার টেনশনও নেই!

ম্যাজিক কম্বো: ESP32 + ESPHome + হোম অ্যাসিস্ট্যান্ট (Home Assistant)

আসল গেম জমে ওঠে যখন আপনি এই দুটোর সাথে হোম অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেন। ESPHome দিয়ে তৈরি প্রজেক্টগুলোর সাথে Home Assistant-এর চমৎকার ইন্টিগ্রেশন রয়েছে।

আপনি যখনই আপনার কনফিগার করা ESP32-টি অন করবেন, হোম অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে আপনার লোকাল নেটওয়ার্কে সেটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। মুহূর্তের মধ্যে আপনার ডিআইওয়াই টেম্পারেচার সেন্সর, মোশন ডিটেক্টর বা স্মার্ট রিলে আপনার ফোনের চমৎকার কোনো ড্যাশবোর্ডে পপ-আপ করে উঠবে।

সত্যি বলতে, আজও আমি হোম অ্যাসিস্ট্যান্টের জন্য যখনই দ্রুত কোনো সেন্সর অ্যারে সেটআপ করতে চাই, চোখ বন্ধ করে ESPHome-এর ওপর ভরসা করি। এটা আমার ঘণ্টার পর ঘণ্টা ডিবাগিংয়ের সময় বাঁচিয়ে দেয়। তবে সবচেয়ে বড় সিকিউরিটি হলো, যেহেতু ESP32 ফ্যামিলি আরডূইনো আইডিই (Arduino IDE)-র সাথে পুরোপুরি কম্পিটেবল, তাই আপনি কখনোই এক জায়গায় আটকে যাবেন না। ভবিষ্যতে যদি আপনার ইচ্ছে হয় অ্যাডভান্সড সি++ প্রোগ্রামিং বা কাস্টম হার্ডওয়্যার লজিক নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন, তবে চটজলদি এটি আর্ডিনো আইডিই-তে প্লাগ ইন করে কোডিং শুরু করে দিতে পারবেন।

কেন ESP32 আমার কাছে ডিআইওয়াই প্রজেক্টের এক নম্বর চয়েস?

আজকের দিনে মাইক্রোকন্ট্রোলারের দুনিয়ায় তাকালে দেখা যাবে, আমার সমস্ত এক্সপেরিমেন্ট বা প্রজেক্টের জায়গা দখল করে নিয়েছে এই একটিমাত্র ESP32 বোর্ড, পেছনে পড়ে আছে ট্র্যাডিশনাল আরডূইনো।

একনজরে দেখে নেওয়া যাক কেন এটি সবার সেরা:

  • ভালো ফিচার : একদম বাক্সের ভেতর থেকেই আপনি পাচ্ছেন ডুয়াল-কোর প্রসেসিং, অনেক বেশি মেমরি এবং বিল্ট-ইন ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেক্টিভিটি, পুরোনো বোর্ডগুলোতে যেগুলোর জন্য এক্সট্রা দাম দিয়ে আলাদা শিল্ড বা মডিউল কিনতে হতো।

  • সহজে শেখা যায় : বিগেনারদের জন্য ESPHome আর প্রো-দের জন্য আরডূইনো আইডিই, আপনার স্কিল লেভেল যেভাবে বাড়বে, এটিও সেভাবে আপনার সাথে মানিয়ে নেবে।

  • অতুলনীয় দাম : এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ESP32 বোর্ডগুলোর দাম অফিশিয়াল আরডূইনো বোর্ডের তুলনায় অনেক কম। কম খরচে বেশি পারফরম্যান্স পাওয়া মানে সোনায় সোহাগা!

আপনার টেবিল বা ড্রয়ারে যদি অনেকগুলো কম্পোনেন্ট ছড়ানো থাকে আর পরের ছুটির দিনে প্রজেক্ট কী বানাবেন ভেবে না পান, তবে টেনশন বাদ দিন। একটা ESP32 নিন, ESPHome ট্রাই করে দেখুন, আর কোডিংয়ের কোনো মাথাব্যথা ছাড়াই দুর্দান্ত সব জিনিস বানিয়ে ফেলার আনন্দ উপভোগ করুন।


Products Mentioned in Article

8 Hardware Items
ESP32-S3 CAM Development Board N16R8 WiFi + Bluetooth 5 LE with Camera – 16MB Flash, 8MB PSRAM
Save ৳157 10% OFF
ESP32 C3 Super Mini WiFi BLE5 Development Board
Backorder 🔄

ESP32 C3 Super Mini WiFi BLE5 Development Board

0.0 (0)
৳487

Available on Backorder 🔄

Arduino Uno R3 Development Board
Save ৳240 20% OFF

Arduino Uno R3 Development Board

4.7 (3)
৳960 ৳1,200

In Stock

ESP32-S3-WROOM-1-N16R8 UNO Development Board For DevKitC-1
Overseas ✈️

ESP32-S3-WROOM-1-N16R8 UNO Development Board For DevKitC-1

0.0 (0)
৳1,584

Ships From Overseas ✈️

ESP32-CAM WiFi + Bluetooth Camera Module Development Board ESP32 With Camera
Save ৳48 5% OFF
ESP32-WROOM-DA Development Kit 42-Pin – WiFi + Bluetooth ESP32 Development Board
Save ৳62 10% OFF
Nusrat Tazkia Medha

Written by Nusrat Tazkia Medha

CSE Undergrad & Tech Enthusiast

View Profile & Articles

Nusrat Tazkia Medha is a Computer Science & Engineering undergraduate and tech enthusiast with a passion for exploring emerging technologies, software development, and innovative digital solutions. She enjoys learning through hands-on projects, experimenting with new ideas, and staying curious about the ever-evolving world of technology.

Community Discussion (0)

Moderated & Spam Protected

Join the Community Discussion

Log in to your KathalTech account to ask technical questions, discuss pinouts, and reply to fellow makers and robotics students.

No discussion comments yet. Be the first to join the conversation!
Customer Reviews & Testimonials

What Engineers & Builders Say

Trusted by makers, robotics researchers, and DIY electronics enthusiasts across Bangladesh.

"The ESP32 DIY Ambilight Kit arrived within 24 hours in perfect packaging. Everything worked out of the box with flawless code support!"

Tanvir Ahmed

Tanvir Ahmed

Robotics Engineer

"KathalTech is my go-to store for sensors, NodeMCU boards, and microcontrollers in Bangladesh. Highly reliable service and genuine components."

Nusrat Jahan

Nusrat Jahan

IoT Researcher

"Super fast delivery and great support. The pickup point option made it very convenient to collect my project parts after classes."

Sabbir Hossain

Sabbir Hossain

University Student & Hobbyist

Authorized Brands & Hardware Ecosystem Partners
DIY Electronics & Hardware Hub

Sign in with Google +100 PTS

Get 100 Welcome Points & track your orders seamlessly.

Continue with Google